কিশোরগঞ্জের কটিয়াদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে মোছা. সাদিয়া আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারাতে সরকারি আশ্রয়ন প্রকল্পের কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর অংশে এই ঘটনাটি ঘটে৷
নিহত কিশোরী উপজেলার জালালপুর ইউনিয়নের নজির উদ্দিনের মেয়ে ও ফেকামারা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
জানা যায়, সাদিয়া ও তার বোন নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দিলে আধঘন্টা উদ্ধার কাজ চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।




















