০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

পালাতে গিয়ে আটক ১৮ রোহিঙ্গা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ জন রোহিঙ্গা নাগরিক। আটককৃতদের মধ্যে রয়েছে ১০ জন শিশু ও ৮ জন বয়স্ক রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিক জেলা পুলিশ প্রশাসন তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে পরে তাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

পালাতে গিয়ে আটক ১৮ রোহিঙ্গা

প্রকাশিত : ১২:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১