সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা (খেলনাও দৌড়) অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে জগন্নাথপুর পৌরসবাসীর উদ্যোগে পৌর এলাকার বৈঠাখালি নামক স্থানে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শফিক, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাফরোজ ইসলাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ছমির উদ্দিন, সাবেক কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এতে অংশগ্রহণ করে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের জলপবন, হবিবপুর গ্রামের পবন ও ইসবশাহ তরী, শাহার পাড়া গ্রামের বাংলার পবন শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও সহ আরো অনেক এলাকার নৌকা। এসময় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লাখো মানুষের ঢল নামে বৈঠাখালী এলাকায়। রঙ বেরংয়ের হাজার হাজার নৌকা বোঝাই করে আসা নারী-পুরুষ বৃদ্ধ-যুবক সহ লাখো উৎসুক জনতার অংশগ্রহণে ভিন্ন আমেজের সৃষ্টি হয় খেলা স্থলে। খেলায় প্রথম স্থান অধিকার করে সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন থেকে আগত বাংলার পবন, দ্বীতিয় স্থান অধিকার করে হবিব পুর গ্রামের পবন।




















