০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাতভর বৃষ্টিতে ডুবে গেল চট্টগ্রামের নিম্নাঞ্চল

শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের নিম্নাঞ্চলে। প্রায় হাটু পরিমান পানি জমেছে নগরীর দুই নম্বর গেট, মুরাদপুর, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, চকবাজার কাতালগঞ্জসহ বেশ কিছু এলাকায়। জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সকাল থেকেই বিপাকে পড়েছে নগরবাসী। সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে অফিসগামী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।

রবিবার (১৯ সেপ্টেম্বর) পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর ২ নম্বর গেট এলাকায় স্বরেজমিনে কথা হয় প্রধান শিক্ষক চৌধুরী ফরিদের সঙ্গে। রিক্সায় বসেও তাঁর সমস্ত শরীর ভেজা। তিনি বিজনেজ বাংলাদেশকে বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। কিন্তু সড়কে পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হয়েছে। জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার কাজ চললেও সুফল পায়নি আমরা।

অপূর্ব রায় নামের এক এনজিওকর্মী বলেন, সকালে অফিস থাকায় মুরাদপুর থেকে ভেঙে ভেঙে ওয়াসা, ওয়াসা থেকে বারেক বিল্ডিং, বারেক বিল্ডিং থেকে বন্দরে আসছি। মনে হয় না এখানে কোন অথরিটি আছে। বৃষ্টিতে নানা জায়গায় পানি জমে এমন দুর্ভোগ অসহ্য।

চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চগ্যা বিজনেজ বাংলাদেশকে বলেন, মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতি

‘নীতিবহির্ভূত বক্তব্য দিলেন জেলা

প্রশাসক, নেই বাস্তবতার সঙ্গে মিল’

নূর হোসেন মামুন, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসকের বক্তব্যকে নীতিবহির্ভ‚ত মন্তব্য করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন বলেছেন, জেলা প্রশাসকের বক্তব্যের সঙ্গে দেশের বাস্তবতার মিল আছে কি-না তা আমার জানা নেই।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বৈধভাবেই এখানে অবস্থান করছি। দলিলমূলে এখানে আছি। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিভিন্ন গণমাধ্যমে জেলা আইনজীবী সমিতির নামে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

জিয়া উদ্দিন বলেন, ডিসির বক্তব্যের সঙ্গে দেশের বাস্তবতার মিল আছে কি-না তা আমার জানা নেই। ডিসি সাহেব যে কাজ করছেন তা নীতিবহির্ভ‚ত। তিনি আইনজীবী সমিতির মান সম্মান ক্ষুুন্ন করেছেন। আইনজীবী সমিতির ভবনসমূহ যথাযথভাবে অনুমোদিত নয় এবং ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। পরীর পাহাড় এলাকায় সিডিএ কোনও ভবনের অনুমোদন দেয়ার পূর্বে যেন জেলা প্রশাসন থেকে অনুমতি নেয়া হয় বলেও মন্তব্য করেছেন ডিসি। যা তার এখতিয়ার বহির্ভূত।

‘শত বছরের ঐতিহ্যে লালিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মান, মর্যাদা ক্ষুুন্ন করার জন্য জেলা প্রশাসনের এহেন ঘৃণিত প্রয়াস দুঃখজনক। এছাড়া পানি সংযোগ, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ না দেয়ার জন্য জেলা প্রশাসন বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছে। প্রকৃতপক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবন যাতে নির্মাণ হতে না পারে, সেজন্যই জেলা প্রশাসন থেকে এমন ন্যাক্কারজনক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া, আব্দুর রশিদসহ আরও অনেকে।২……….

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

রাতভর বৃষ্টিতে ডুবে গেল চট্টগ্রামের নিম্নাঞ্চল

প্রকাশিত : ০৪:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১