০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

উৎসবমুখর পরিবেশে চলছে দেবীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথমবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
২০১৪ সালে গঠিত এই পৌরসভার প্রথম নির্বাচনে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে ভোটারদের। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে রয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে থাকে। ভোট গ্রহণের প্রথম প্রহরে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
এর আগে, গত রোববার ভোটগ্রহণ কর্মকর্তারা আইনশৃখংলা বাহিনীসহ নির্বাচনী সরাঞ্জমাদি নিয়ে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে পৌঁছেন।
এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় জন। তারা হলেন- নৌকা প্রতীকে গিয়াস উদ্দিন চৌধুরী, মোবাইল ফোন প্রতীকে নুর নেওয়াজ, রেল ইঞ্জিন প্রতীকে আবু বক্কর সিদ্দিক, ক্যারাম বোর্ড প্রতীকে আসাদুজ্জামান আসাদ, জগ প্রতীকে আখতার হোসেন, চামুচ প্রতীকে এফ এস এম মোফাখখারুল আলম, নারিকেল গাছ প্রতীকে সরকার ফরিদুল ইসলাম, ইস্ত্রি মেশিন প্রতীকে সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফ এবং কম্পিউটার প্রতীকে মাসুদ পারভেজ। এছাড়া কাউন্সিলর পদে ৬২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিজাইডিং অফিসাররা বলছেন, ‘ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছে।’
এদিকে, কোন কেন্দ্রে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্র গুলোসহ আশ-পাশে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও বিজিব মোতায়েন রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এরশাদুল হক মিয়া জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৩২টি বুথে ভোট গ্রহণ চলছে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসারসহ প্রতি বুথে একজন করে সহ-প্রিজাইডিং অফিসার এবং দুইজন করে পোলিং অফিসার কাজ করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের ৪ টি ও র‍্যাবের দুইটি ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে দেবীগঞ্জ উপজেলার সদর ও দেবীডুবা ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয় দেবীগঞ্জ পৌরসভা। এরপর নানা জটিলতায় ঝুলে ছিলো নির্বাচন। সকল অবসান কাটিয়ে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভাটিতে। এখানে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৯১৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ হাজার ৩৩৬ জন এবং নারী ভোটার ৫ হাজার ৫৭৮জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

উৎসবমুখর পরিবেশে চলছে দেবীগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ

প্রকাশিত : ০৫:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১