০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আইসিসির সন্দেহের তালিকায় নারাইনের বোলিং অ্যাকশন

আবারও আইসিসির সন্দেহের তালিকায় নাম উঠল ক্যারিবীয় ঘূর্ণি জাদুকর সুনিল নারাইন। সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পয়াররা বৃহস্পতিবার সন্দেহ প্রকাশ করেছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলা ২৯ বছর বয়সী নারাইনকে সতর্কীকরণের তালিকায় রাখা হয়েছে। তবে টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে পারবেন।

লাহোর ইতোমধ্যেই টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারজাহতে চলমান পিএসএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বুধবার লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পয়াররা।’

পিসিবির বিবৃতিতে আরো বলা হয়, ‘নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের রিপোর্টটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঠানো হবে এবং তার সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশনের বিষয়টি তারাই তদন্ত করে দেখবে।’

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ভারতে অনুষ্ঠিত ২০১৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার রিপোর্টেড হন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ৬ টেস্ট, ৬৫ ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি খেলা নারাইন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০১৫ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি এবং অ্যাকশন শুধরিয়ে পুনরায় খেলায় ফেরেন।

এরপর ২০১৬ সালে শ্রীলঙ্কা সফরে বোলিং অ্যাকশনের জন্য আবারো আইসিসির সন্দেহের তালিকায় পড়েন তিনি। সাময়িক নিষিদ্ধও হতে হয়েছিল তাকে। পরবর্তীতে অ্যাকশন শুধরে আবারো মাঠে নামার ছাড়পত্র পান তিনি। এবার তৃতীয়বারের মত সন্দেহের তালিকায় পড়া নারাইন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সন্দেহমুক্ত করবেন সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

আইসিসির সন্দেহের তালিকায় নারাইনের বোলিং অ্যাকশন

প্রকাশিত : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮