০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ট্রাকের ধাক্কায় বাস উল্টে খাদে, শিশুসহ আহত ১০

ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকাগামী শুভ যাত্রা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় তেলবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক, শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছেন।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও তেলবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

মাদকমুক্ত চট্টগ্রাম গড়তে সম্মিলিত অঙ্গীকার, জেলা পুলিশের সুধী সমাবেশ ও র‍্যালি

ট্রাকের ধাক্কায় বাস উল্টে খাদে, শিশুসহ আহত ১০

প্রকাশিত : ১২:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১