০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৩১৩ জন মারা গেলেন ভাইরাসটিতে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু

প্রকাশিত : ০৫:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১