নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় বিদ্যুৎেপৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত কাজম আলী (৬১) হাজিরটেক গ্রামের মৃত আনছর আলীর ছেলে। তার স্ত্রী জমেলা বেগম (৫৫)।
বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। বাড়ির সামনে দিয়ে প্রবাহ্মান খাল থেকে পানি বাড়িতে আনার জন্য মটর স্থাপন করেন। অসাবধানতা বশত মটরে বিদ্যুৎয়াতি হয়ে পড়ে। এতে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন কাজম আলী। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী জমেলা বেগমও বিদ্যুয়াতি হয়ে পড়েন। এতে দুই জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি তদন্ত জুবায়ের আহমেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।




















