নরসিংদীর বেলাবতে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর আওতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৬ জোড়া বেঞ্চ বিতরন করা হয়েছে।
(২২ সেপ্টেম্বর) বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেঞ্চ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মুতিউর রহমান, বেলাব পাইলট মর্ডান সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোস, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক,বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাফিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক রাসেল ভূইয়া সহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক।




















