০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন’: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপি নেতাদের উদ্দেশে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন।’ সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে, বিএনপির নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি এই কথা বলেন।

আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় মন্ত্রী জানতে চান, কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছেন।

রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ সাড়া দিবে না।

নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে প্রতিযোগিতার জন্যতো বিএনপি’রও অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।

মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯%। মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তা না হলে তিনি একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কিভাবে দেন?

ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখনই এগিয়ে যায় বিএনপি’র নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মোস্তাফিজের ৯ কোটি আর আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি!

‘সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন’: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৩:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১