১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

কোটচাঁদপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফেন্সিডিলসহ শাহজাহান আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। মঙ্গলবার কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুয়োতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার সদরপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে।

থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওসি (তদন্ত) ইমরান আলম, সেকেন্ড অফিসার এসআই আব্দুল মান্নান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাফদারপুর সড়কের কুয়োতলা পুলিশ চেক পোষ্টের সামনে থেকে মাদক ব্যবসায়ী শাহজাহান আলীকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশী করে শরীরে বাধা অবস্থায় ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

আলোকিত লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু অন্ধকারে ঢাকা-নিরাপত্তাহীনতায় ভুগছে চলাচলকারীরা

কোটচাঁদপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৬:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১