০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চট্টগ্রামে লাইসেন্স ছাড়াই খাবার পানি উৎপাদন ও বিক্রি

চট্টগ্রামের সদরঘাটে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি করায় এইচ কে ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মো. শহীদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, ‘অভিযান পরিচালনা করে এইচ কে ফুড এন্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। তাদের সতর্ক করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে লাইসেন্স ছাড়াই খাবার পানি উৎপাদন ও বিক্রি

প্রকাশিত : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১