০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মহাসড়কে লেগুনা স্ট্যান্ড ভোগান্তিতে চালকরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর লেগুনা স্ট্যান্ড বসানোর অভিযোগ উঠেছে। এতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়ি চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। সরেজমিনে দেখা যায়, উপজেলার শিমরাইল মোড়ে মহাসড়কের একেবারে মাঝে অনেকগুলো লেগুনা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এতে সড়কে বাস-ট্রাকসহ অন্য গাড়ি চলাচলে ধীরগতি দেখা যায়।

হাসমত আলী নামে এক পিকআপ চালক জানান, নিয়মিত এ রুটে যাতায়াত করি। কিন্তু মহাসড়কের ওপর লেগুনা স্ট্যান্ড থাকায় যানজটে পড়তে হয়। আসাদুজ্জামান নামে এক ট্রাকচালক বলেন, মহাসড়কে লেগুনা স্ট্যান্ড থাকায় বড় গাড়িগুলো চলতে সমস্যা হয়।

মালেক নামে এক লেগুনাচালক জানান, এখানে (মহাসড়কের মধ্যে) লেগুনা থামিয়ে রাখলে যাত্রী বেশি পাওয়া যায়। রাস্তার একপাশে রাখলে অনেক সময় তা যাত্রীদের চোখে পড়ে না। সুমন নামে এক লেগুনার হেলপার জানান, রাস্তার পাশে মাঝে মাঝে ময়লা আবর্জনার স্তূপ থাকে। সেজন্য আমরা রাস্তার পাশে সবসময় লেগুনা রাখি না।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা প্রতিদিন মহাসড়কে টহল দিচ্ছি। অনিয়ম দেখলেই ব্যবস্থা নিচ্ছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

মহাসড়কে লেগুনা স্ট্যান্ড ভোগান্তিতে চালকরা

প্রকাশিত : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১