১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাজীপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান

গাজীপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার শহরের জোড়পুকুপাড় এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসন এর গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে আটটি গাড়ির প্রতিটি কে ৫০০ টাকা করে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও বেশ কয়েকটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, ক্যাশিয়ার সুজন মিয়া। আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

গাজীপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান

প্রকাশিত : ০৯:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১