০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে মহাসড়কে দীর্ঘ ১৫ কিঃমিঃ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঝুঁকিপূর্ণ সেতু ও মহাসড়ক উন্নীতকরণ কাজের কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মহাসড়কে যানজট থাকায় সিরাজগঞ্জ শহর দিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। এতে শহরেও যানজটের সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে নলকা সেতু ও সীমান্ত বাজার এলাকা থেকে যানজটের সূত্রপাত হয়। ধীরে ধীরে এ যানজট কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর খালেকুজ্জামান সালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্সপেক্টর জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিম পাশের রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি ধীর গতিতে চলাচল করে। এছাড়া সীমান্ত বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফলে যানজট তীব্র আকার ধারণ করেছে। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নৌবাহিনীর বহরে জাপানের ৫ উচ্চগতির পেট্রোল বোট যুক্ত

সিরাজগঞ্জে মহাসড়কে দীর্ঘ ১৫ কিঃমিঃ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ০৫:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১