১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • 76

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় মাদকসেবীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম মারা গেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু। এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেন। এ সময় পলাশ তার সাথে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

মেট্রোপলিটন হারাগাছ থানার পুলিশ জানায়, জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়েছিলো তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, চিকিৎসাধীন অবস্থায় পিয়ারুল মারা গেছেন।

মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনাগত প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক, চুরির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি

মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআই নিহত

প্রকাশিত : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১