১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর আত্মহত্যা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্ত্রী তালাক দেওয়ার দুই দিন পর স্বামী কামাল শেখের (৩৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

নিহত কামাল শেখ রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোজা মন্ডলের ছেলে।

শুক্রবার দিবাগত গভীররাতে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে বাড়ির অদূরে এক বরই গাছ থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত ব্যক্তি এই এলাকায় স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামে বরই গাছে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি এই এলাকায় গত ৩ থেকে ৪ বছর আগে ফরিদা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারণে গত ২৩ সেপ্টেম্বর তার স্ত্রী তাকে তালাক দেন। এর দুই দিন পর বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি বরই গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত সত্যতা নিশ্চত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি একটি আত্মহত্যা। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক, চুরির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি

স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর আত্মহত্যা

প্রকাশিত : ০৫:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১