১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রিমিয়ার হকি লীগে শীর্ষ তিন দলে যবিপ্রবির চার শিক্ষার্থী

বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগে শীর্ষ তিন ক্লাবের হয়ে লীগ মাতাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চার শিক্ষার্থী। তারা হলেন, যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুজ্জামান লিমন , সারোয়ার মুর্শেদ শাওন ও পারভেজ হোসেন এবং একই বিভাগের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী আল নাহিয়ান শুভ । তারা সবাই অনূর্ধ্ব- ২১ দলের খেলোয়াড়। এদের মধ্যে মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে ডিফেন্স পজিশনে খেলবেন আশিকুজ্জামান লিমন ও পারভেজ হোসেন। ২০১৬ সালে প্রথম এবং শেষবার প্রিমিয়ার হকি লীগে শিরোপা জিতেছিলো মেরিনার্স। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্স পজিশনে খেলবেন সারোয়ার মুর্শেদ শাওন এবং সোনালী ব্যাংক ক্লাবের মিডফিল্ডে খেলবেন আল নাহিয়ান শুভ।

যবিপ্রবির শিক্ষার্থী ও অনুর্ধ ২১ দলের খেলোয়াড় – আশিকুজ্জামান লিমন বলেন, ” আমি মেরিনার ইয়াংস এর হিয়ে ডিফেন্স পজিশনে খেলব। সামনে খেলাকে কেন্দ্র করে আমরা নিয়মিত অনুশীলন করছি। শিরোপা জয়ের লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চ দেয়ার চেষ্টা করবো। আশিকুজ্জামান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যাশার প্রশ্নে যবিপ্রবি শিক্ষার্থী পারভেজ বলেন, ভালো খেলা যেনো দেখাতে পারি তার জন্য সচেষ্ট আছি, সবাই দোয়া করবেন। যবিপ্রবি শিক্ষার্থী হিসেবে তিনি নিজের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে চায়। যবিপ্রবি শিক্ষার্থী শাওন বলেন, মোহামেডানের প্রতিটি খেলোয়াড় নিজের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

প্রিমিয়ার হকি লীগে শীর্ষ তিন দলে যবিপ্রবির চার শিক্ষার্থী

প্রকাশিত : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১