১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কলাপাড়ায় অভ্যন্তরীন যোগাযোগের রাস্তার বেহাল দশা

কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের অভ্যন্তরীন যোগাযোগের একমাত্র পাকা রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এক কিলোমিটার রাস্তাটি পুকুরের মতো গর্ত আবার কোথাও নালা কাটার মতো ভেঙ্গে পড়ে রয়েছে। ফলে এ রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা মানুষজন চলাচলেই চরম দূর্ভোগ পোহতে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানান, গত অমাবশ্যার প্রভাবে দেবপুর বেরিবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করে। জোয়ার-ভাটার পানি চলাচলের কারনে ইউনিয়নের অধিকাংশ কাঁচা রাস্তা মাটির সাথে মিশে গেছে। ইউনিয়নের একমাত্র পাকা রাস্তাটির অবস্থাও খুব খারাপ। ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জোয়ার-ভাটার প্রভাবে চালিতাবুনিয়া বাংলাবাজারের পশ্চিম পাশর্^ থেকে এম ইউ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। চরম দূর্ভোগের মধ্যে আছে এলাকার মানুষ।

এবিষয়ে চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রিন্টু তালুকদার এ প্রতিনিধিকে বলেন, রাস্তাটি দ্রæত মেরামতের মাধ্যমে জন দূর্ভোগ লাঘব প্রয়োজন। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তা মেরামতের জন্য লিখিত আবেদন করেছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক গনমাধ্যমকে জানায়, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ সংক্রান্ত একটি আবেদন নিয়ে গত ১২ সেপ্টেম্বর আমার কাছে এসেছিলো। বিষয়টি জন গুরুত্বপূর্ন হওয়ায় উপজেলা এলজিইডি প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক রাস্তাটি দ্রæত মেরামতের জন্য বলেছি।

কলাপাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: মোহর আলী সাংবাদিকদের বলেন, বর্তমানে এ রাস্তাটি সংস্কারের কোনো ফান্ড নেই। ফান্ড পাওয়া গেলে দ্রæত রাস্তাটি সংস্কার করা হবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক, চুরির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি

কলাপাড়ায় অভ্যন্তরীন যোগাযোগের রাস্তার বেহাল দশা

প্রকাশিত : ০৬:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১