০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জনতা ব্যাংক-এ স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু

এখন থেকে জনতা ব্যাংক লিমিটেড ট্রেজারী চালানের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা-ফি “স্বয়ংক্রিয় চালান” পদ্ধতির মাধ্যমে গ্রহন করবে। এ উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল সকাল সাড়ে নয়টায় রাজশাহী কর্পোরেট শাখার সামনে থেকে এক বিশা রোড শো এর আয়োজন করা হয়।

রোড শো ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় রাজশাহীর মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার । আরও উপস্থিত ছিলেন জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার, সন্জয় কুমার মৈত্র, মোঃ নুর আলম । বক্তরা পথ সভায় আপামর জনগণকে সরকারের বিভিন্ন সেবার ফি জনতা ব্যাংকে চালানের মাধ্যমে জমাদানের জন্য আহ্বান জানান । তারা আরও বলেন সারা বাংলাদেশে জনতা ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সার চার্জ এর অর্থ গ্রহন করা হচ্ছে। তাপস মজুমদার বলেন স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি সময়ের দাবী এবং এর ফলে গ্রহক সেবা প্রদানে জনতা ব্যাংক আরও এক ধাপ এগিয়ে। পথসভায় উপস্থিত সকলেই চালান পদ্ধতি চালুর জন্য ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আজাদ ও এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। রোড শো নগরীর প্রধান প্রধান সড়ক আলুপট্টি, রানী বাজার, বাটার মোড় ঘুরে অসংখ্য লিফলেট বিলি করে এবং রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

জনতা ব্যাংক-এ স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু

প্রকাশিত : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১