গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ ও তাঁকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ সম্মানে ভূষিত করায় বাংলাদেশ ছাত্রলীগ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ আনন্দ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা চত্ত্বরে এসে শেষ হয়।
এ সময় পুরো ক্যাম্পাস “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” “পবিপ্রবির মাটি ছাত্রলীগের ঘাটি” ধ্বনী মুখরিত হয়।
এ সময় , ছাত্রলীগ নেতা মোহাম্মদ মহাসিন , রাকিবুল ইসলাম রোমিও,মশিউর রহমান, নাঈম হোসেন, মোঃ সাইফ হোসেন, শাওন আহমেদ হাসান মাহমুদ, মোঃ রুবেল হোসেন, আরাফাত ইসলাম খান সাগরসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।




















