০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধনের ১৫ দিন পর বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। গত ১১ সেপ্টেম্বর শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ১৫ দিন পর গত রবিবার রাতে (২৬ সেপ্টেম্বর) বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ উদ্ধারের পর দাফন করেছেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। গত রবিবার (২৬সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা ভূলতা ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে ভূলতা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়াদিন শেষে স্থানীয় মেম্বার ইসরাফিল হোসেনকে লাশটি পুলিশ বুঝিয়ে দেয়। পরে মেম্বার লাশ শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। বেওয়ারিশ লাশ হিসেবে রাত ৮টার দিকে গোলাকান্দাইল কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব চাঁন মীর, সাংবাদিক নিজাম উদ্দীন, মুন্সি, নাসির উদ্দীন, নুর আলম, বাচ্চুসহ আরো অনেকে।
এ বিষয়ে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত লোকটি মানসিক প্রতিবন্ধি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার পরিচয়ও কেউ জানেনা। লোকটিকে বেওয়ারিশ লাশ হিসেবে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন দাফন করেছেন।
ট্যাগ :
জনপ্রিয়

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

প্রকাশিত : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধনের ১৫ দিন পর বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। গত ১১ সেপ্টেম্বর শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ১৫ দিন পর গত রবিবার রাতে (২৬ সেপ্টেম্বর) বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ উদ্ধারের পর দাফন করেছেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। গত রবিবার (২৬সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা ভূলতা ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে ভূলতা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়াদিন শেষে স্থানীয় মেম্বার ইসরাফিল হোসেনকে লাশটি পুলিশ বুঝিয়ে দেয়। পরে মেম্বার লাশ শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। বেওয়ারিশ লাশ হিসেবে রাত ৮টার দিকে গোলাকান্দাইল কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব চাঁন মীর, সাংবাদিক নিজাম উদ্দীন, মুন্সি, নাসির উদ্দীন, নুর আলম, বাচ্চুসহ আরো অনেকে।
এ বিষয়ে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত লোকটি মানসিক প্রতিবন্ধি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার পরিচয়ও কেউ জানেনা। লোকটিকে বেওয়ারিশ লাশ হিসেবে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন দাফন করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ