০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে ভেলায় চড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে কলা গাছের ভেলায় চড়ে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে জান্নাতুল খাতুন (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিথিলা (০৫) নামে আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জান্নাতুল ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার  দুপুরে শিশু জান্নাতুল ও মিথিলা বাড়ির পাশের খালে কলা গাছের ভেলায় চড়ে খেলছিল। একপর্যায়ে তারা দুইজনই খালের পানিতে পড়ে যায়।
পরে মিথিলা ছটফট করতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বাড়ির আশপাশে কোথাও জান্নাতুলকে না পেয়ে তাকে খালে খুঁজতে থাকে।
একপর্যায়ে পানির নিচ থেকে জান্নাতুলকে উদ্ধার করা হয়। পরে দুইজনকে হাসপাতালে নেওয়া হলে জান্নাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মিথিলা হাসপাতালে চিকিৎসাধীন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

সিরাজগঞ্জে ভেলায় চড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৬:০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১