০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ন‌ওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ২

নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ময়নুল ইসলাম (৩২) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ‍্যে জালাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ‍্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব‍্যক্তির নাম ময়নুল ইসলাম। তিনি কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।
পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতাহতরা একটি মোটরসাইকেল যোগে মান্দা ফেরিঘাটের দিক থেকে নিজ গ্রামে ফিরছিলেন। তাঁরা ঘটনাস্থালে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলামের মত‍্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা সম্ভব হয়নি । ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফরিদপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সওজের জায়গায় দখল মুক্ত

ন‌ওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ২

প্রকাশিত : ০৯:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১