প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা চার মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৮৭ জনে।
১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।













