০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের বিরামপুরে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (কেডিসি রোড স্টেশনের পূর্ব পার্শ্বে) মহল্লার মৃত হাসিব উদ্দিনের ছেলে সাজু (৩২) ও একই মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে কবিরুল ইসলাম (৪৫) এবং টাংগাইল জেলার কালিহাতি উপজেলার পাছচারান গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে আক্তার তালুকদার(৫৫)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত আট টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে বিরামপুর রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় চৌদ্দ পুরিয়া গাঁজাসহ তিন মাদক সেবীকে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে আটক করে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী আটককৃত আসামী সাজু ও কবিরুল ইসলাম কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আক্তার তালুকদার কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তদের বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনকে ছয় মাসের ও অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড

প্রকাশিত : ০৪:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১