০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নিয়ামতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জাতির জনক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরের শিবনদীতে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মালঞ্চি ভাতকুন্ডু মৎস্য জীবীপাড়ার উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। শিবনদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ উৎসবের আমেজে উপভোগ করেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতা খেলার জন্য ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট ৪ টি দল অংশগ্রহণ করে।

নওগাঁ জেলার মান্দা উপজেলার, আব্দুল রশিদের চকদেবরামপুর ক্লাবের “পঙ্খীরাজ”, আব্দুল মান্নানের চকরামকান্ত ক্লাবের” হাসিখুশী”, আবুল হোসেনের চক গোবিন্দ চক নারায়ণ ক্লাবের “সুন্দরী”, আনোয়ার হোসেনের চক গৌরী ক্লাবের” আনন্দ”নৌকা বাইচ প্রতিযোগিতা অংশ গ্রহন করেন। সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠা শিবনদীর দুই পাড়ে আনন্দের জোয়ার বয়ে গেছে। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকেরা প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর পাড়ে উপস্থিত হন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেনভ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার (পিন্টু), শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

প্রথম স্থান দখল করে পঙ্খীরাজ ও দ্বিতীয় স্থান হাসিখুশী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী দলকে নগদ অর্থ প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

নিয়ামতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১