০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে নিরাপদ স্থানে ফিরে আসার সময় ঝড়ের কবলে পরে রুহুল আমিন খান ও জসিম উদ্দিনের মালিকাধীন দুটি ট্রলার ডুবে যায়। রুহুল আমিন খান মালিকাধীন ট্রলারে মলিক রুহুল আমিন (৫০) নিজেই ঘটনাস্থলে মারা যায়। ওই ট্রলারে থাকা অন্য জেলেরা জীবন নিয়ে কুলে ফিরে আসতে সক্ষম হয়। জসীমউদ্দীনের মালিকাধীন ট্রলারটি ১১ জেলেসহ ডুবে যায়। এই জেলেদের মধ্যে থেকে আটজন কূলে ফিরে আসতে সক্ষম হলেও বাকি তিনজনের লাশ দীর্ঘ ২১ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সাগর মোহনা থেকে উদ্ধার করা হয়েছে। ওই তিন জেলেরা হলেন, মোহাম্মদ ইব্রাহিম (৩৫), মনির হোসেন (৩৫), সরোয়ার ফরাজী (৩০)।

জেলা ট্রলার মালিক সমিতির গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য গত মঙ্গলবার থেকে মালিক সমিতি চেষ্টা করে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে ২৭ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার ও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে মরদেহগুলো দাফনের ব্যবস্থা করা হবে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার আজকের বিজনেস বাংলাদেশ কে বলেন, ট্রলার ডুবির ঘটনা আমরা অবগত ছিলাম। তবে এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজকের সকালে পাওয়া লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে দুই আসামীর পলায়ন, অবশেষে ধরা

ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু

প্রকাশিত : ০৭:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১