০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মানুষের কঙ্কালসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

রাজধানীর পল্লবী এলাকা থেকে মানুষের কঙ্কালসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ হান্নান মিঞা। সে বালুরমাঠ এলাকায় থাকত বলে জানিয়েছে পুলিশ। 

পল্লবীর কালশী কবরস্থানের বাউন্ডারীর ভিতর থেকে তাকে মানুষের কঙ্কালসহ গ্রেফতার করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম(বার) সাংবাদিকদের জানান, আমাদের পল্লবী থানার একটি টহল টিম জানতে পারে পল্লবীর ১১ নং সেকশনে কালশী কবরস্থানে মানুষের কঙ্কালসহ একজন ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে। টহল পুলিশ ঘটনাস্থলে যেয়ে হান্নান নামের একজনকে হেফাজতে নেয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করে মানুষের ৩টি মাথার খুলি, ৮টি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ৬ টি মাজার হাড়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ট্যাগ :

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

মানুষের কঙ্কালসহ একজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

প্রকাশিত : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১