ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারের কমলগঞ্জ ও বরিশালের বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। বৃস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টার সময় এ দিবস পালন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেছা, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্ব ও পরিচালনায় ‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গরবো’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহীদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কিশোরী নিশাত সাইয়ারা সৃষ্টি ও স্বর্নালী সিনহা।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু। এসময় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাবেক সভাপতি শাহজাহান খান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকর রহমান প্রমুখ । আর আগে প্রধানমন্ত্রী আশ্রায়ণ প্রকল্প ঘর পরিদর্শন করতে যান বরিশাল-৩ আসনের সাংসদ।
























