০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। এর মধ্যে শুধু ঢাকায় ভর্তি হয়েছেন ১৪৯ জন, ঢাকার বাইরে ৪১। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ১৯৭ জনে। তাদের মধ্যে চলতি মাসে ৭ হাজার ৮৪১ জন ভর্তি হন। বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২০৮ জন।

এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আগস্টে দেশে ৭ হাজার ৯৬৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬, জুনে ২৭২ ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর হস্তক্ষেপে গণঅনশণ ভাঙলেন আন্দোলনকারীরা

২৪ ঘণ্টায় ১৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশিত : ০৮:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১