০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ছবি: শাহানুর ইসলাম রুদ্র

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জেলা সদরের চিত্রানদীতে বর্ণাঢ্য আয়োজনে শনিবার বেলা ৩টায় ঐতিহ্যবাহী ‘এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনির মধ্য দিয়ে চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের ১টি ও পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে।
চিত্রা নদীর দু’ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষণীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় চিত্রা নদীর দু’পাড় উৎসবের নগরীতে পরিণত হয়।
নৌকা বাইচ চলাকালে শহরে লোকের ভিড়ে তিল ধরণের ঠাঁই ছিল না কোথাও। জেলার পাশ্ববর্তী গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুরা নৌকাবাইচ দেখতে আসেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী এমপি। নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নৌকা বাইচ’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এফএম জিয়াউদ্দিন জুয়েল। এর আগে মন্ত্রী শনিবার সকালে চিত্রশিল্পী এসএম সুলতান স্মৃতি কমপ্লেক্স, সুলতানের তৈরি করা শিশুদের জন্য নৌকা, হাটবাড়িয়া জমিদারবাড়ি পার্ক, জমিদারদের আমলে নির্মিত রাধাগোবিন্দ মন্দির ও চিত্রা নদীর পাড়ে বাঁধাঘাট পরিদর্শন করেন।
ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

প্রকাশিত : ০৯:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১