০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

তানোরে চলছে শেষ মুহূর্তে প্রতিমায় রং-তুলির আঁচড়

আগামী ১১অক্টেবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। এখন রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা। প্রতিটি মন্দিরে সকাল থেকে রাত অবধি চলছে প্রতিমাতে – রং তুলির আঁচড়ের কাজ। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধি করতে শিল্পীদের নিপুণ হাতে পরম যত্নে দেবীর মুকুট, হাতের বাজু, গলার মালা, শাড়ির পাড়, প্রিন্ট, ঠাকুরের চুল ও মাথা তৈরি করছেন। কেউ কেউ রং-তুলিতে দেবীকে ফুটিয়ে তুলছেন। মণ্ডপ কর্তৃপক্ষের চাহিদানুযায়ী প্রতি বছর দুর্গাপূজায় তানোরে নানা ডিজাইনের প্রতিমা তৈরি হয়।

তানোর কেন্দ্রীয় শিবতল মন্দিরের প্রতিমা তৈরি কারিগর গৌউর চন্দ্র বলেন, প্রতিমা গড়ার কাজ প্রায় ৯০ শতাংশ শেষ। এখন প্রতিমায় রং-তুলির কাজ চলছে। সময় শেষ পর্যায়ে, তাই অবিরাম চলছে কাজ।

তানোর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্ত বলেন, এ বছর উপজেলায় ৫৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সুষ্ঠু-সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)রাকিবুল হাসান জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব পালনে পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

তানোরে চলছে শেষ মুহূর্তে প্রতিমায় রং-তুলির আঁচড়

প্রকাশিত : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১