০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

কুমিল্লার বরুড়া নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রোববার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আমড়াতলী সড়কের লাইজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন নামে বাসে থাকা এক যাত্রী বলেন, প্রায় ৩০জন যাত্রী নিয়ে বলাকা বাসটি কুমিল্লায় যাচ্ছিল। বাসটির চালক দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি লাইজলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতাল পাঠানো হয়েছে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

প্রকাশিত : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১