০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

গাজীপুরে বাস চাপায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ যানচলাচল বন্ধ

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় আলিফ ক্যাজুয়েল ওয়্যার লিমিটেড কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের শ্রমিকেরা উত্তোজিত হয়ে সড়কের বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানচলাচল বন্ধ রয়েছে।

সোমবার দুপুরের খাবার শেষে অফিসে প্রবেশের পথে এই দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম আরিফ হোসেন। তার বয়স ২০ বছর।

পুলিশ ও শ্রমিকেরা জানান, দুপুরের খাবার খেয়ে অফিসে ফেরার পথে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আরিফ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। সোমবার দুপুর ৩টায় এই রিপোর্ট লেখার সময় শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হোসেন জানান, সহকর্মীর নিহত হওয়ার খবর পেয়ে কারখানার শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে আগুন দেয়। এখনো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের শান্ত করা চেষ্টা করছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গাজীপুরে বাস চাপায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ যানচলাচল বন্ধ

প্রকাশিত : ০৪:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১