০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে উপরে, আহত-৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ চারজন আহত হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন-মহসিন (৩৫), তার মা আনোয়ারা বেগম (৬০), বোন রাহেলা বেগম (৪৫) ও আমির হোসেনসহ (৩৫) চারজন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকায় যাচ্ছিল।
হঠাৎ করে কাঁচপুর সেতুর উপর অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক কাঁচপুর হাইওয়ে থানার টিআই ওমর ফারুক ও সার্জেন্ট দুলাল আহমেদ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে উপরে, আহত-৪

প্রকাশিত : ০৫:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১