০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ভূমিহীনদের গণকবর ও মসজিদের নামফলক উন্মোচন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকায় মঙ্গলবার সকালে নদী ভাঙনে দুইহাজার নি:স্ব ভূমিহীন পরিবারের জন্য নির্মিত গণকবর ও মসজিদের নাম ফলক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে গত দুই যুগ ধরে কমলনগর ও রামগতি উপজেলার প্রায় অর্ধেক তলিয়ে গেছে। নদীতে ভিটে-মাটি হারানো প্রায় দুই হাজার পরিবার রামগতি- লক্ষ্মীপুর মেইন সড়কের পাশে বসবাস করছে।

সড়কের পাশে ঘর তুলে বসবাস করতে পারলেও পরিবারের কোনো লোক মারা গেলেই বিপাকে পড়তে হয় তাদের। নিজস্ব কোনো জায়গা ও কবরস্থান না থাকায় বাধ্য হয়েই যেখানে-সেখানে করতে হয় মরদেহ দাফন। এছাড়া মসজিদ না থাকায় অনেক দূরে গিয়ে অথবা ঘরে আদায় করতে হতো নামাজ।

নদী ভাঙা মানুষে কথা চিন্তা করে পুলিশের আইজিপির উদ্যোগে জেলা পুলিশ এসব সর্বহারা মানুষগুলোর জন্য গণকবর ও মসজিদ নির্মাণের কাজ বাস্তবায়নের ফলক উম্মোচন করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

লক্ষ্মীপুরে ভূমিহীনদের গণকবর ও মসজিদের নামফলক উন্মোচন

প্রকাশিত : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১