০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মো. ইয়ামিন। সে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ফটোগ্রাফার মো. আক্তার হোসেনের ছেলে। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির চাচা মো. ইউসুফ জানায়, ঘরের পাশেই ছিল পুকুরটি। তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। দরজায় কাঠের ফালি দিয়ে বেড়াও দেওয়া থাকে। এরই মধ্যে কখন যে মায়ের চোখ ফাঁকি দিয়ে ডিঙিয়ে পুকুরে পড়ে যায় কেউই টের পায়নি। হঠাৎই পুকুরে প্রিয় সন্তানের লাশ ভাসতে দেখে দ্রæত পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়।

এ ব্যাপারে হোমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফন কাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১