০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বাঘায় কৃষকের লাশ উদ্ধার

রাজশাহীর বাঘায় জিন্নাত আলি (৪৫) নামে এক ব‍্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় (৬ অক্টোবর ) নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বাঘা উপজেলার আরিফপুর গ্রামের মৃত আরজান প্রাং এর ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে জিন্নাত অতিরিক্ত মদ‍্যপান করে একই গ্রামের জব্বার আলীর আম বাগানে পড়ে ছিল। পড়ে তার স্ত্রী মর্জিনা বেগম খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিবেদিতা চ‍্যাটার্জি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতের স্বজনেরা লাশ বাসায় নিয়ে যায়। পেশায় তিনি ছিলেন কৃষক। তার তিন ছেলে রয়েছে ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে লাশ পুলিশি হেফাজতে নেয়া হয়। এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা রুজু করে বুধবার সকালে ময়না তদন্তের জন‍্য লাশ রামেক হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি: বিক্রম মিশ্রি

বাঘায় কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৮:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১