,ব্রাহ্মণবাড়িয়াঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী নিয়োগে প্রস্তাবিত বিধিমালা সংশোধনের দাবী জানিয়েছেন বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদ।
আজ বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) প্রধানমন্ত্রী বরাবর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদের সভাপতি কাজী আবদুল হালিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত স্মারকলিপি জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই ইউনিট সম্পাদক মোঃ আবদুল আওয়াল (ইন্সট্রাক্টর সাধারণ) সাথে ছিলেন ইন্সট্রাক্টর মোঃ হাবিবুর রহমান, তাসলিমা বেগম,সুমন মল্লিক, সোহরাব হোসেন, নাসিমা আক্তার ও রফিকুল হাসান প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















