১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটিতে হিলি স্থলবন্দর। এ সময় ভারতে বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে হিলি বন্দরে পণ্য খালাস এবং ভারতের আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৭ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, হিলি বন্দর দিয়ে দুর্গাপূজার ছুটির কারণে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন।

হিলি পানামা পোর্ট লিংক এর সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ জানান, বন্দরে পূর্জার ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ভারতের আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে

প্রকাশিত : ০৪:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১