মাগুরায় বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধন হয়েছে । মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আজ শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের প্রধান অতিধি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি । বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগের উদ্বোধক ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান,জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান,ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালসের ডিজিএম জাহিদুল ইসলাম ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাড: জিল্লুর রহমান লাজুক ।
উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী মুখোমুুখি হয় শ্রীপুর উপজেলার জোকা যুব সংঘের । ১ম আর্ধে উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে। পরে ২য় আর্ধে ২৬ মিনিটে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর পক্ষে খালিদ ১টি করে জয় নিশ্চিত করে । নির্ধারিত খেলা শেষে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী ১-০ গোলের ব্যবধানে জয়ী হয় ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত¡াবধানে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ লীগে জেলার ২৪টি ফুটবল দল ৬টি গ্রæপে অংশ নিচ্ছে । আজ শনিবার বিকালে এ লীগের ২টি অনুষ্ঠিত হবে । ১ম খেলায় সদরের শ্রীরামপুর ফ্রেন্ড ক্লাব মুখোমুখি হবে মীর তৈয়ব আলী ফুটবল একাডেমীর । ২য় খেলায় সদরের পারলা মুসলিম স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে প্রভাতি স্পোটিং ক্লাবের ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















