০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রকাশ হল বাবু-সালমার ‘সখি’ (ভিডিও)

ফজলুর রহমান বাবু- সালমা

অভিনয়ের পাশাপাশি প্রায়ই গানে পাওয়া যায় ফজলুর রহমান বাবুকে। আর গানের মানুষ মৌসুমী আক্তার সালমা। এবারই প্রথম তারা এক হলের গানের জন্য। কণ্ঠ দিলেন ‘সখি’ শিরোনামের নতুন একটি গানে। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

গান প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, শ্রোতারা চমৎকার সুরের গান পছন্দ করেন। এই গানটির সুর ও কথা আমার খুবই ভালো লেগেছে, স্বাচ্ছন্দ্যে গানটি গাইতে পেরেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সালমা বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে এই প্রথম ডুয়েট গান করলাম। ভালো লাগার মতো একটি গান “সখি”।’

গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘দুজনের গায়কী মাথায় রেখেই গানের কথা লিখেছি। সেভাবেই সুর করেছেন এমএমপি রনি। আশা করছি, গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

গীতিকবি জানান, সুলতান এন্টারটেইনমেন্ট থেকে ‘সখি’ গানটি গতকাল রাতে মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে বিএনপির সাংগঠনিক সভা

প্রকাশ হল বাবু-সালমার ‘সখি’ (ভিডিও)

প্রকাশিত : ০৭:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১