০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ছোট ভাইয়ের জমি বড় ভাইয়ের জবরদখলের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে ছোট ভাই মোখলেছুর রহমানের (৪৯) ভোগদখলীয় জমি বড় ভাই মো. মুনসুর আলী (৫৪) কর্তৃক জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একাধীক অভিযোগ করেছে ছোট ভাই। এছাড়াও আদালতের আদেশ অমান্য করে বড় ভাই জোড়পূর্বক ওই জমিতে গাছ-পালা কেটে সীমানা প্রাচীর দেওয়ারও অভিযোগ উঠেছে। উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার নাগরী ইউনিয়নের বাইমাকান্দা গ্রামের মৃত আলিমদ্দিনের ছেলে ভূক্তভোগী মোখলেছুর রহমান।

মোখলেছুর রহমান জানান, অন্যায়ভাবে বড় ভাই মুনছুর তার ভোগদখলীয় জমি হতে ৯ শতাংশ জমি (খতিয়ানঃ আর.এস-১৩, দাগ নংঃ সি.এস, ও এস.এ-৬, আর.এস-৪) জবরদখল করে গাছ-পালা কেটে নেন। এ ব্যাপারে স্থানীয় বিচার শালিশী বৈঠকে বড় ভাই উপস্থিত না হয়ে ছোট ভাইয়ের জমি জোড়পূর্বক দখল করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একাধীকবার লিখিত অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং মুনছুরকে সরে যেতে বলে। তিনি পুলিশের ওই বাধা অমান্য করেন। পরবর্তীতে বিজ্ঞ ৫ম সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা (দেঃ মোঃ নং-৩০২/২০২১) দায়ের করেন। আদালত দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের এক নিয়মে ও ১৫১ ধারা মতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের ওই আদেশ উপেক্ষা করে জবরদখলীয় জমিতে জোড়পূর্বক সীমানা প্রাচীর দিয়েছে বলেও জানান মোখলেছুর রহমান।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাবলু রোজারিও জানান, জমিটা আমার জানামতে মোখলেছের দখলে ছিল। পরে শুনলাম মুনসুর জবরদখল করে ওই জমির গাছ-পালা কেটেছে। এ ব্যাপারে মোখলেস স্থানীয়ভাবে বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিলেও পর পর দু’টি শালিশী বৈঠকে তিনি উপস্থিত হননি। তাই এ ব্যাপারে কোন মিমাংশা করা সম্ভব হয়নি।

অভিযুক্ত বড় ভাই মুনসুর বলেন, এটা আমার বাবার জমি। মুনসুর আমার ছোট ভাই তার জন্য আমি অনেক কিছু করেছি। ওই জমিতে আমারও ভাগ আছে তাই আমি দখল করেছি।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে দুই পক্ষকে ডেকেছি এবং স্থানীয় ইউপি সদস্যকে গ্রাম্য শালিশী বৈঠকে মিমাংশার দায়িত্ব দিলেও বড় ভাই মুনসুর ওই বৈঠকে উপস্থিত হননি। পরে ছোট ভাই মোখলেস আদালতের সরনাপন্ন হন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ছোট ভাইয়ের জমি বড় ভাইয়ের জবরদখলের অভিযোগ

প্রকাশিত : ০৪:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১