সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নের সাধারণ মানুষের দিন বদলে ও জনগনের সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি মোঃ ময়নুল হক। নৌকার মনোনয়ন প্রত্যাশি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
দলীয় নেতা-কর্মীর মন জয় করে সকলকে সাথে নিয়ে তিনি মনোনয়নের জন্য ছুটে চলছেন। কাজ করছেন নৌকার বিজয়ের জন্য। জানা গেছে, মোঃ ময়নুল হক বারুহাস ইউনিয়নের পওতা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং গুল্টাবাজার শহীদ এম মুনছুর আলী ডিগ্রী কলেজের প্রদর্শক । তার বাবা মৃত মোবারক হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মোঃ ময়নুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং বারুহাস ইউনিয়ন শাখার দুই দুইবার নির্বাচিত সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মানুষের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকা পরিচ্ছন্ন আওয়ামীলীগ হেভি ওয়েট এই নেতা বর্তমানেও বলিষ্ঠ নেতৃত্বের মধ্যে দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে সকল রাজনৈতিক কর্মকান্ড সফল ভাবে সম্পুর্ন করছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকাবাসীর মনের আশা পূরণে এখন নৌকার মাঝি হতে চান ময়নুল হক। নৌকার মনোনয়ন প্রত্যাশি ময়নুল হক বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয় লাভ করে বারুহাস ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রত্যেকটি আদেশ-নির্দেশ যথাযথ মর্যাদায় পালন করে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস দলীয় হাইকমান্ড আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।




















