০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নৌকা নিয়ে লড়ছেন ৫ মাঝি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। নির্বাচনে ঘিরে প্রার্থীরা চালাচ্ছেন ধুম প্রচারণা। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়েছে উঠেছে নির্বাচনী মাঠ। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠে নেমেছেন ৫ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের নিয়ে তারা প্রতিদিন ঘুরছেন ভোটারদের দ্বারে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি না আসায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অনেক বিএনপি নেতারাও।
এদিকে, রোববার (১০ অক্টোবর) রাতে ৫ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাচাই শেষে ৫ প্রার্থীদের হাতে তুলে দিয়েছে নৌকার মনোনয়ন।
তারা হলেন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল, বদলপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী, জলসুখা ইউনিয়নে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাজাহান মিয়া, কাকাইলছেও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া ও শিবপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া।
নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকেই নড়ে-চড়ে বসেছেন প্রার্থীরা। রাতেই সভা-সমাবেশ, মিছিল ও প্রচারণা চালান তারা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের জোর প্রচারণা।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিস্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

নৌকা নিয়ে লড়ছেন ৫ মাঝি

প্রকাশিত : ০৪:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১