০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পাখি শিকারের বিষ খেয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পাখি শিকারের বিষ খেয়ে তাজ শেখ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টেবর) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা পর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় শিশুটি।

নিহত শিশু তাজ শেখ উপজেলার পোয়াইল গ্রামের কৃষক মো. কামরুল শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পাখি শিকারের জন্য ঘরে রাখা বিষ ভুল করে খেয়ে ফেলে তাজ শেখ এতে সে অসুস্থবোধ করলে বাবা-মাকে জানায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ছরোয়ার হোসেন শিশু তাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

পাখি শিকারের বিষ খেয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১