১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দে‌শের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রী মানুষের কল্যানে এসব কাজ করে যাচ্ছেন।”
বৃহস্পতিবার (১৪ অ‌ক্টোবর ) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ‌জেলা প্রশাস‌নের স‌র্বোচ্চ নী‌তিনির্ধারনী ফোরা‌ম উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির মা‌সিক সভা ও নারী‌দের মা‌ঝে সেলাই মে‌শিন বিতরনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয় নি। মানব সেবায় শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছে।’
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে উ‌ল্লেখ করে মন্ত্রী ব‌লেন, “বাংলাদেশের কোন মানুষ এখন আর না খেয়ে থাকে না। আওয়ামীলীগ সরকার যে প‌রিমান ভাতা দি‌চ্ছে, অতীতে কোন সরকার এতো ভাতা দেয় নি।”
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়াসহ অ‌নে‌কে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দে‌শের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

প্রকাশিত : ০৫:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১