১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সন্তানের মা হলেন শখ

কন্যাসন্তানের মা হলেন মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। রাজধানীর একটি হাসপাতালে সম্প্রতি তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ।

গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার কন্যাসন্তান জন্ম নিয়েছে। বর্তমানে মা-মেয়ে দু’জনই সুস্থ আছে। কন্যাসন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, গত সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়ে। যেখানে মাতৃত্বকালীন সময়ের ছাপ দেখা যায় তার মধ্যে। তার শারীরিক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছিলেন শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠে ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।

কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার মিজানুর রহমান মিনহাজের ছেলে আতিকুর রহমান জনের সাথে গত ২০২০ সালের ১২ মে শখের বিয়ে হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সন্তানের মা হলেন শখ

প্রকাশিত : ০৭:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১